বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
স্পটলাইট

৩৫ বছর রাকসু নির্বাচন আজ

raksu

দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সকল একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। 

এবারের নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে ও স্বতন্ত্রসহ ২৪৭ জন, সিনেটে ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন। প্রতিটি হল সংসদের ১৫টি করে পদে ১৭টি হলে ৫৯৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের রাকসু নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন এবং বাকি ২০টি পদে ২০০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসু ও সিনেটে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার। এর মধ্যে ১১ হাজার ৩০৫ জন ছাত্রী এবং ছাত্র ১৭ হাজার ৫৯৫ জন।

Advertisements

এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করছে। পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, সবাই জীবনের প্রথম রাকসু ভোট দিচ্ছে এজন্য আলাদা উচ্ছ্বাস কাজ করছে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব। এছাড়া নির্বাচনে সাইবার স্পেসে গুজব প্রতিরোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এবং বিশ্ববিদ্যালয়ের একটি টিম যৌথভাবে সোশ্যাল মিডিয়া মনিটর করছে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনে ভোট জালিয়াতি ঠেকাতে ভোটারদের ‘থ্রি ডাইমেনশনাল সিকিউরিটিতে (তিন স্তরের নজরদারি)’ রাখা হয়েছে।

Advertisements