বিরতিহীন তুমি

আমি থাকি তোমার –
মস্তিষ্কে,
অতঃপর হৃদয়ে;
সেখান থেকে আবার মস্তিষ্কে….!!
তোমার নিউরনে-
প্রতিটা শিরা উপশিরায়….
থাকি,
বিন্দু বিন্দু রক্ত কণিকায়….!!
প্রেমে, আদরে, যত্নে –
ভালোবাসার অমূল্য রত্নে;
যেখানে আমার অবিরাম বিচরণ….!!
শুধু তোমার –
আমাকে গ্রহণের উপেক্ষা,
আর আমার প্রতিনিয়ত অপেক্ষা।
প্রতীক্ষার প্রতিটি প্রহর –
প্রবাহমান,
নিয়মিত চলমান;
এই আমার তীব্র অপেক্ষার আচরণ….!!!~~ বিরতিহীন তুমি ~~
লিয়াকত হোসেন খান সুমন
আমি থাকি তোমার –
মস্তিষ্কে,
অতঃপর হৃদয়ে;
সেখান থেকে আবার মস্তিষ্কে….!!
তোমার নিউরনে-
প্রতিটা শিরা উপশিরায়….
থাকি,
বিন্দু বিন্দু রক্ত কণিকায়….!!
প্রেমে, আদরে, যত্নে –
ভালোবাসার অমূল্য রত্নে;
যেখানে আমার অবিরাম বিচরণ….!!
শুধু তোমার –
আমাকে গ্রহণের উপেক্ষা,
আর আমার প্রতিনিয়ত অপেক্ষা।
প্রতীক্ষার প্রতিটি প্রহর –
প্রবাহমান,
নিয়মিত চলমান;
এই আমার তীব্র অপেক্ষার আচরণ….!!!


