বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

শেষ সেকেন্ড পর্যন্ত হার মানব না: রিমা হাসান

WhatsApp Image 2025-10-03 at 10.49.26_3193ab3f

ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় অংশ নিয়েছেন। স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না– এমন প্রত্যয় জানিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলকে রুখে দিতে দেশে দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। এছাড়াও আহ্বান জানিয়েছেন বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার।

একটি ভিডিও প্রকাশ করেছেন রিমা, যেখানে তাঁকে দেখা যায় ফিলিস্তিনের পতাকা হাতে। সুমুদ বহরে থাকা তাঁর জাহাজটি গাজা উপত্যকার খুব কাছে পৌঁছে ইসরায়েলি হামলার শিকার হয় এবং জাহাজটি জব্দ করা হয়। তারপরও রিমা তাঁর অবস্থান থেকে সরে আসেননি। তিনি জানান, বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে গণহত্যা বন্ধে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মহলে আহ্বান জানান ফ্লোটিলা মিশন শেষ করার জন্য।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। ৪০টিরও বেশি বেসামরিক নৌযান এই নৌবহরে রয়েছে। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। খবর আল-জাজিরার।