বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১০ জুন, ২০২৬
ভ্রমণ

ভ্রমণকালে হোটেলে নিরাপদ থাকার ৬টি টিপস

1000015357

উৎসব আর ছুটির মৌসুমে ভ্রমণে বের হলে হোটেলই হয় আমাদের অস্থায়ী আশ্রয়। সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা পেতে হলে হোটেলে থাকার সময় শুধু আরাম নয়, নিরাপত্তার দিকেও খেয়াল রাখা জরুরি। সামান্য অসতর্কতায় তৈরি হতে পারে অপ্রত্যাশিত ঝুঁকি। তাই ভ্রমণ বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চললে আপনার থাকার অভিজ্ঞতা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ।

চলুন দেখে নেই হোটেলে নিরাপদ থাকার ৬টি সহজ টিপস

রুম নম্বর গোপন রাখুন

চেক–ইনের সময় রিসেপশনে আপনার রুম নম্বর কেউ যেন জোরে না বলে ফেলে, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে অন্য রুম চাইতে পারেন। মনে রাখবেন, রুম নম্বর গোপন রাখলেই আপনার অবস্থান নিরাপদ থাকবে।

রুমে ঢুকে নিরাপত্তা নিশ্চিত করুন

রুমে প্রবেশ করার পর কয়েকটি বিষয় খেয়াল করুন। বাথরুম ও আলমারির মতো জায়গা পরীক্ষা করুন। দরজার ডেড বোল্ট লক ব্যবহার করুন। সংযুক্ত রুম থাকলে সেগুলোর লকও ভালোভাবে লাগানো আছে কি না দেখে নিন।যদি রুমটি অস্বস্তিকর মনে হয়, দ্বিধা না করে নতুন রুম চাইুন।

মূল্যবান জিনিস নিরাপদে রাখুন

পাসপোর্ট, টাকা, গয়না বা ইলেকট্রনিক ডিভাইস সবসময় রুমের সেলফে তালাবদ্ধ করে রাখুন। এছাড়া নিশ্চিত হয়ে নিন রুমের টেলিফোন ঠিকভাবে কাজ করছে কি না। জরুরি প্রয়োজনে এটি কাজে আসবে।

চেক–ইন বা চেক–আউট নিয়ে নমনীয় হোনহোটেলের নির্দিষ্ট সময়সীমা থাকলেও অনেক সময় আগেভাগে চেক–ইন বা দেরিতে চেক–আউট করা যায়। বিনীতভাবে জিজ্ঞেস করুন। রুমের ব্যাপারে খুব বেশি জেদ না করলে হোটেলও সাধারণত নমনীয় হয়ে থাকে।

পরিচ্ছন্নতাকর্মীদের জন্য টিপস রাখুন

যেভাবে রেস্তোরাঁয় ওয়েটারকে টিপ দেন, তেমনি হোটেলের পরিচ্ছন্নতাকর্মীরাও আপনার আরামদায়ক থাকার জন্য পরিশ্রম করেন। চেক–আউটের সময় তাঁদের জন্য সামান্য বকশিশ রেখে দিন। এটি ভদ্রতা ও কৃতজ্ঞতার অংশ।

রুম ছাড়ার আগে সবকিছু মিলিয়ে নিনচলে যাওয়ার আগে মানসিক চেকলিস্ট তৈরি করুন। পাসপোর্ট, মানিব্যাগ, চার্জার, গয়না বা ব্যক্তিগত জিনিস। বাথরুম, আলমারি, সেলফ, বিছানার নিচে একবার খুঁজে দেখুন যেন কিছু ফেলে না যান।

ভ্রমণ মানেই আনন্দ, আর আনন্দকে নিরাপদ রাখতে দরকার একটু বাড়তি সচেতনতা। তাই হোটেলে থাকার সময় এই ছোট্ট টিপসগুলো মেনে চলুন। তাহলেই ভ্রমণ হবে নিশ্চিন্ত ও আনন্দময়।