বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

জিয়া সুইমিং কার্নিভালে মারিয়া-শাহানাজের বাজিমাত

jiya

রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে ‘জিয়া সুইমিং কার্নিভাল’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সেখানে অংশ নেন দেশের শতাধিক সাতারু।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কার্নিভালের প্রথম সিজনে পাঁচটি বিভাগে শতাধিক সাতারু অংশ নেন। প্রতিযোগিতায় ছিল—দুই কিলোমিটার, দেড় কিলোমিটার, এক কিলোমিটার ও ৫০০ মিটারের সাতার প্রতিযোগিতা।

নারীদের ৫০০ মিটার বিভাগে প্রথম হন দেশের প্রথম নারী আয়রনম্যান ফেরদৌসী আক্তার মারিয়া। প্রথম রানারআপ হয়েছেন ডা. শাহানাজ আক্তার এবং যৌথভাবে দ্বিতীয় রানারআপ হয়েছেন নাসরিন আক্তার ও অতসী।

সাফল্যের অনুভূতি জানিয়ে প্রথম রানারআপ ডা. শাহানাজ বলেন, ঢাকায় এমন আয়োজন সচারাচর হয় না। দেশের নদী বাঁচাতে এবং সাতারুদের উজ্জীবিত করতে এমন আয়োজনের বিকল্প নেই। এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত। এই প্ল্যাটফর্মে সাফল্যের পেছনে দায়িত্বশীল ও আন্তরিক প্রশিক্ষণের জন্য বিশেষ সম্মানিত প্রশিক্ষক আল্লামা দিদারকে কৃতজ্ঞতা জানাই।

প্রতিযোগিতা শেষে সকাল ১০টা ৩০ মিনিটে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।