বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘ/র্ষে নারীসহ নিহ/ত ৪

emad

গোপালগঞ্জে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ২ জন।

শিশু ও নারীসহ আরও ৫ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।