বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
স্পটলাইট

চিত্রকর্মে ফুটে উঠলো নারীর প্রতি সহিং/সতার প্রতিবাদ

nari for

স্বেচ্ছাসেবী নারী উন্নয়ন সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’ একটি ব্যতিক্রমী আয়োজন করেন। ‘সিস্টারস নেটওয়ার্ক রিকানেক্ট: রিক্লেইমিং স্পেস, রিক্লেইমিং ডিগনিটি’ নামক এই আয়োজনে, সেখানে বিভিন্ন বয়সের নারীরা ছবি আঁকেন এবং সেখানে রং ও তুলির আঁচড়ে কেমন জীবন চান সেটি তুলে ধরেন। ফরিদপুরে এই আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিস ও নন্দিতা সুরক্ষার উদ্যোগে ফরিদপুরের বেল পিয়াটো চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে আলোচনার উদ্দেশ্য হলো— নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের একত্রিত হওয়া, পারস্পরিক সংযোগ বাড়ানো এবং সিস্টারহুড তৈরি করা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, সহিংসতা প্রতিরোধে আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো, অভিজ্ঞতা ভাগাভাগি করা এবং সম্মিলিত কণ্ঠস্বর তোলা।

এছাড়াও সেখানে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা করা হয়। যেমন- ট্রমা, ডিপ্রেশন ও সামাজিক চাপ মোকাবিলায় নারীদের ভূমিকা এসব বিষয় তুলে ধরা হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় ‘নারীর জন্য কেমন সমাজ চাই’ শীর্ষক আর্টিভিজম সেশন, যেখানে অংশগ্রহণকারীরা চিত্রকলা ও সৃজনশীল প্রকাশের মাধ্যমে তাঁদের ভাবনা ও স্বপ্নের সমাজের রূপরেখা উপস্থাপন করেন।

মোট ৩২ জন নারী এই অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন তরুণ, কর্মজীবী নারী, শিক্ষক, ছাত্রী, দলিত নারী, আইনজীবী, নারী উদ্যক্তা, চিত্রশিল্পী  ও নারী নেত্রী সহ বিভিন্ন ধারার নারীরা।

নন্দিতা সুরক্ষার ভাইস প্রেসিডেন্ট  তাহিয়াতুল জান্নাত রেমি বলেন, আমরা আশা করছি এই ধরনের উদ্যোগ নারীদের পারস্পরিক সংযোগকে আরও শক্তিশালী করবে এবং সহিংসতামুক্ত, মর্যাদাপূর্ণ ও সমতার সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালন করবে।