বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জীবনযাপন

অফিসে স্ট্রেস কমানোর সহজ উপায়

399-SM1105299

অফিসের ব্যস্ত সময়েই স্ট্রেস জমে ওঠা খুব স্বাভাবিক। কাজের চাপ, সময়সীমা মেনে চলা কিংবা হঠাৎ তৈরি হওয়া ঝামেলা সবকিছু মিলেই মনকে ভারী করে তোলে। তবে একটু সচেতন হলে এই চাপ অনেকটাই কমানো যায়। বিশেষ কোনো সরঞ্জাম বা আলাদা জায়গার দরকার নেই। ডেস্কে বসেই কিছু সহজ কৌশল মেনে চললে মন আবার শান্ত হয়ে যাবে। কাজ হবে আরও ফলপ্রসূ। আসুন জেনে নেওয়া যাক অফিসে স্ট্রেস কমানোর কয়েকটি কার্যকর উপায়।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

প্রথমেই বলা যায় শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের কথা। ৪-৭-৮ কৌশলটি খুব সহজ কিন্তু কার্যকর। চার সেকেন্ড শ্বাস নিন, সাত সেকেন্ড ধরে রাখুন, তারপর আট সেকেন্ডে ছাড়ুন। এই প্রক্রিয়া কয়েকবার করলে মস্তিষ্ক শান্ত হয়। অস্থিরতা কমে যায়।ছোট্ট মেডিটেশন ব্রেকছোট্ট মেডিটেশন ব্রেকে মাত্র এক মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাসে মনোযোগ দিন। চারপাশের ব্যস্ততা ভুলে গিয়ে মুহূর্তের জন্য মন খালি করলে তা যেন মস্তিষ্ককে নতুন করে রিসেট করে দেয়।

পেশী শিথিলকরণ

Advertisements

ধাপে ধাপে পেশী শিথিলকরণও দারুণ কাজ করে। পা থেকে শুরু করে শরীরের প্রতিটি পেশী কয়েক সেকেন্ড টান দিয়ে তারপর ছেড়ে দিন। এতে শরীরের অকারণ টান দূর হয়, সঙ্গে মনও হালকা লাগে।ডেস্ক স্ট্রেচদীর্ঘক্ষণ বসে থাকার ফলে ঘাড়, কাঁধ ও হাত শক্ত হয়ে আসে। তাই মাঝে মাঝে ঘাড় ঘোরানো, কাঁধ ঝাঁকানো বা হাত টান দিয়ে একটু স্ট্রেচ করলে শরীর চাঙা হয়ে ওঠে, মনও সতেজ হয়।

কৃতজ্ঞ

কৃতজ্ঞতার অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করে। ডেস্কে ছোট একটি নোটপ্যাড রাখুন এবং প্রতিদিন অন্তত একটি বিষয় লিখে রাখুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। ইতিবাচক চিন্তায় মন ভরলে স্ট্রেস সহজেই দূরে সরে যায়।

সংক্ষেপে বলা যায় শ্বাসের ব্যায়াম, মেডিটেশন, পেশী শিথিলকরণ, স্ট্রেচ আর কৃতজ্ঞতার অভ্যাস। এই ছোট ছোট পদক্ষেপই আপনার অফিসের ব্যস্ত দিনে এনে দিতে পারে স্বস্তি, বাড়িয়ে দিতে পারে কাজের উদ্যম।

Advertisements