বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বিনোদন

‘সাইয়ারা’ সাফল্যের পর প্রতিবাদী নারী হয়ে এবার অনীত

anit

চলতি বছরেই বলিউডে অভিষেক হয়েছে অনীত পাড্ডার। অহন পাণ্ডের বিপরীতে ‘সাইয়ারা’ সিনেমায় সবার মন জয় করেছেন বলিউডের এই অভিনেত্রী। আবারও নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

প্রধম সিনেমায় রোমান্টিক চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এবার অনীত বেছে নিয়েছেন এক ভিন্ন ঘরানার সিনেমা। নতুন সিনেমাটি হতে যাচ্ছে আইন-আদালত কেন্দ্রিক। এখানে অনীত থাকবেন মরণের হাত থেকে বেঁচে ফেরা নারীর ভূমিকায়। এবং একটি বড় আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থাকবেন। কাহিনি এগোবে সাহস ও সত্যকে ঘিরে, আদালতের ভেতরে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির নাম ‘ন্যায়’।

সিনেমাটি পরিচালনা করছেন নিত্যা মেহরা। তিনি ‘বার বার দেখো’ ও ‘মেড ইন হেভেন’-এর মতো কাজের জন্য পরিচিত। তাঁর সঙ্গে সহ-পরিচালনায় আছেন স্বামী করণ কাপাড়িয়া। অনীতের সঙ্গে তাঁরা আগে কাজ করেছেন ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ শোতে। অনীত পাড্ডা ছাড়াও সিনেমাটিতে আরও থাকছেন ফাতিমা সানা শেখ, অর্জুন মাথুর, মোহাম্মদ জিশান আয়ুব, রঘুবীর যাদব ও রাজেশ শর্মা।

‘অনীত এখানে এক ভুক্তভোগীর চরিত্রে থাকবেন, যিনি সাহসের সঙ্গে এক প্রভাবশালী আধ্যাত্মিক নেতার বিরুদ্ধে দাঁড়াবেন। আদালতের কাহিনি নারীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে শক্ত লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠবে’- এমনতাই জানা গেছে সিনেমার সূত্র অনুযায়ী। তিনি আরও বলেন, ‘অনীতের চরিত্র কাহিনির প্রাণ, যা আবেগঘন গভীরতা এনে দেবে। গল্পে উঠে আসবে ন্যায়বিচার, ক্ষমতার বৈষম্য ও সাহসের মতো গুরুত্বপূর্ণ বিষয়।’

Advertisements

এটি অনীতের জন্য এক বড় পরিবর্তন। কারণ ‘সাইয়ারা’-তে তাকে দেখা গিয়েছিল এক তরুণ লেখিকার ভূমিকায়, যিনি প্রেমে পড়েছিলেন সংগীতশিল্পী কৃষ কাপুরের (আহান পান্ডে) সাথে। কিন্তু পরে থেমে যায় সেই প্রেম কাহিনি। সম্প্রতি নেটফ্লিক্সে পুনঃমুক্তির পর ‘সাইয়ারা’ আবারও আলোচনায় এসেছে। ভারতে ছবিটি ৩০০ কোটিরও বেশি আয় করেছিল।

সুত্র: ইন্ডিয়া টুডে

Advertisements