পাঠক কর্নার
শেষ থেকে শুরু

যেখানে থেমে যাওয়ার কথা,
সেখান থেকেই নতুন পথচলার শুরু।
মানুষ ভাবে, এটিই শেষ;
তবে এটা কেবলই এক নতুন সূচনার নীরব ইঙ্গিত।
ক্ষতগুলো শুকিয়ে আসে,
পুরোনো স্মৃতিগুলো আর ভার হয়ে থাকে না।
এক বুক সাহস নিয়ে তাই সামনে হাঁটে সবাই,
অজানা পথে, কিন্তু একা নয়;
কারণ, চোখ এখন কেবল ভবিষ্যতের দিকে।
পুরোনো পাতার ধুলো ঝেড়ে,
আরেকটা নতুন খাতা উন্মোচিত হয়।
কিছু পৃষ্ঠা সাদা, কিছু আলো-ছায়ার মতো আবছা।
আঙুলের ছোঁয়ায় অক্ষরগুলো জীবন্ত হয়ে ওঠে,
অজানা গল্পের সুতোয় গাঁথা হয় নতুন অধ্যায়।
ভেঙে যাওয়া স্বপ্নগুলো আর কষ্ট দেয় না,
তাদের টুকরোগুলো দিয়েই গড়ে নতুন এক পথ।
আঁধারেও আর ভয় পায় না,
কারণ, প্রতিটি রাতের পরেই ভোরের আলো আসে।
নদীর স্রোত থেমে যায় না কখনও,
কেবল বাঁক বদলায়।
তেমনি জীবনও,
এক সমাপ্তি থেকে নতুন সূচনার দিকে এগিয়ে চলে।



