বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
বিনোদন

টরন্টো চলচ্চিত্র উৎসব: সেরা স্বীকৃতি পেলেন যারা

WhatsApp Image 2025-09-16 at 16.43.10_aa5a0bd7

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) এবারের আসর ছিল এক ঐতিহাসিক আয়োজন। ৭০টিরও বেশি দেশের ২৯১টি চলচ্চিত্রের ১২০০-এর বেশি প্রদর্শনী আর শতাধিক প্রিমিয়ার নিয়ে টিআইএফএফ- এর এবারের আয়োজন।

নানা আলোকসজ্জা আর উৎসবমুখর পরিবেশের পাশাপাশি লালগালিচায় জ্বলে উঠেছেন দ্যুতি ছড়ানো তারকারা। ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, গিয়েরমো দেল তোরো, রিয়ান জনসন, জাহ্নবী কাপুর, ক্লোয়ি ঝাও, পার্ক চ্যান-উক, পল মেসকাল, জেসি বাকলি, এমিলি ওয়াটসনসহ আরও অনেক বিশ্বখ্যাত তারকারা উপস্থিত ছিলেন।

টিআইএফএফ চলচ্চিত্র উৎসবের ব্যতিক্রমী দিক হচ্ছে এতে দর্শকদের পছন্দকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়। যা বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবের থেকে আলাদা। উৎসবে রজার্স উপস্থাপিত পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে ক্লোয়ি ঝাও-এর ‘হ্যামনেট’ সিনেমা। আন্তর্জাতিক বিভাগে সেরা হয়েছে পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েস’, ডকুমেন্টারি বিভাগে ব্যারি অ্যাভরিচের ‘দ্য রোড বিটুইন আস: দ্য আলটিমেট রেসকিউ’ এবং মিডনাইট ম্যাডনেস বিভাগে জয়ী হয়েছে ম্যাট জনসনের ‘নিরভান্না দ্য ব্যান্ড দ্য শো দ্য’ সিনেমাটি।

পিপলস চয়েসে সেরা
পিপলস চয়েস পুরস্কার সবসময়ই উৎসবের মূল আকর্ষণ, দর্শক ভোটে নির্ধারিত হয়। উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এটি। এবার রানারআপ হয়েছে গিয়েরমো দেল তোরোর ফ্রাঙ্কেনস্টাইন এবং রিয়ান জনসনের ওয়েক আপ ডেড ম্যান: এ নাইভস আউট মিস্ট্রি। আন্তর্জাতিক বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে জোয়াকিম ট্রিয়ারের সেন্টিমেন্টাল ভ্যালু এবং নীরজ ঘাইওয়ানের হোমবাউন্ড।

Advertisements

ফ্রান্সের ‘টু দ্য উডস’ পিপলস চয়েসে সেরা
সেরা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে স্পেন ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনা টক মি। প্রথমবারের মতো প্রবর্তিত অ্যানিমেটেড শর্ট ফিল্ম বিভাগে সেরা হয়েছে ফ্রান্সের টু দ্য উডস। এবং কানাডিয়ান শর্ট ফিল্মে জয়ী হয়েছে দ্য গার্ল হু ক্রাইড পার্লস।

আন্তর্জাতিক সমালোচক ও নেটপ্যাক পুরস্কার
লুসিয়া অ্যালেনার ইগলেসিয়াসের ফোরাস্তেরা আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের ফিপ্রেসচি পুরস্কার জিতেছে । এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য প্রদত্ত নেটপ্যাক অ্যাওয়ার্ড পেয়েছে ভারতীয় নির্মাতা জিতাঙ্ক সিংহ গুর্জরের ইন সার্চ অব দ্য স্কাই (বিমুক্ত)। 

কানাডিয়ান চলচ্চিত্র বিভাগের সেরা
বেস্ট কানাডিয়ান ডিসকভারি অ্যাওয়ার্ড জিতেছে সোফি রমভরীর ব্লু হেরন। বেস্ট কানাডিয়ান ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে জাকারিয়াস কুনুকের উইক্সারিংগিটার (রং হাজব্যান্ড)।

প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড
উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগ প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ডে সেরা হয়েছে ভ্যালেন্টিন ভাসিয়ানোভিচের টু দ্য ভিক্টরি! ব্যতিক্রমী ভিজ্যুয়াল আর দারুণ বর্ণনার জন্য প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি। সম্মানসূচক উল্লেখ পেয়েছে জর্জ প্যালফি’র হেন।

এবারের উৎসবে অংশ নেয় ২৯১টি চলচ্চিত্র। যার মধ্যে ২০৯টি নতুন ফিচার, ৬টি পুনর্নির্মিত ক্ল্যাসিক, ১০টি প্রাইমটাইম সিরিজ আর ৬৬টি শর্ট ফিল্ম।

Advertisements