বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

অধ্যক্ষের আপ/ত্তিকর মেসেজ, কলেজ গেটে ঝুলছে স্ক্রিনশট

nouga

ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানোসহ কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার বেলা ১১টার দিকে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন নওগাঁ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যক্ষের পাঠানো সেইসব মেসেজের স্ক্রিনশট রোববার (১৪ সেপ্টেম্বর) কলেজের প্রধান গেটে ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষার্থীরা অবিলম্বে অভিযুক্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করেছে।

এছাড়াও শিক্ষার্থীরা চার দফা দাবি তুলে ধরেন। প্রশাসনিক কাজে অপারগতা ও শিক্ষার্থীদের ওপর হামলা করায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এস এম মোজাফফর হোসেন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মনিরুজ্জামান বিদ্যুৎতের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসেন এবং তাঁদের দাবি মেনে নেওয়ায় শিক্ষার্থীরা তাঁদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এদিকে অধ্যক্ষ সামসুল হক দাবি করেন, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। স্ক্রিনশটের ব্যপারে সবাইকে বিচলিত না হওয়ার অনুরোধ জানিয়ে তার ব্যক্তিগত আইডিতে একটি পোস্ট করেন। 

নারী শিক্ষার্থীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথোপকথনের স্ক্রিনশটগুলো ভাইরাল হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে । এতে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ছাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকেরা।