বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
বিনোদন

আবারো ইউএনডিপির শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

undp

তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে পুনর্নিযুক্ত হলেন অভিনেত্রী জয়া আহসান। আগামী দুই বছর অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি।

এর আগে ২০২২ সালে জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হন। এ দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করে আসছেন তিনি।

আগামী দিনে শুভেচ্ছা দূত হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জনসচেতনতা ও জনসমর্থন বৃদ্ধিতে কাজ করবেন জয়া আহসান। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং উন্নয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে তিনি প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্ব নিয়ে জয়া বলেন, “ইউএনডিপি’র সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য মাত্র পাঁচ বছর বাকি, তাই এর গুরুত্ব এখন আগের চেয়ে বেশি। সবাই মিলে যেনো আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।”

Advertisements

ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার তার পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘জয়া আহসানকে আবার আমাদের শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন শিল্পী নন বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি। আশা করছি তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে নাগরিকদের আরও কাছে নিয়ে যাবে।’

Advertisements