বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
নারী

মাসুদা এম. রশীদ চৌধুরী’র ৪র্থ প্রাণহানিবার্ষিকী আজ

masuda am

একাদশ জাতীয় সংসদের প্রয়াত সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বীর মুক্তিযোদ্ধা ড. মাসুদা এম রশীদ চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ।

তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন—শিক্ষক, চিত্রশিল্পী, নারী উদ্যোক্তা, লেখক ও রাজনীতিবিদ। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিধারী মাসুদা এম রশীদ ছিলেন ঢাবির ৩ বার সিনেট সদস্য, ৩ বার সিন্ডিকেট সদস্য এবং একাডেমিক কাউন্সিলের সদস্য। তিনি এফবিসিসিআই পরিচালক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি সার্ক চেম্বারের প্রেসিডেন্ট, ইউনেস্কো ক্লাবের প্রেসিডেন্ট, ওআইসি টাস্কফোর্স বাংলাদেশের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।

তিনি ৭৬টি জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন। ১৯৮৬ সালে ফিলিপাইনসের সর্বোচ্চ পদকে ভূষিত হন। এছাড়াও তিনি সমাজবিজ্ঞান, নারী উদ্যোক্তা, রাজনীতি ও চিত্রকলার ওপর ৭৪টি বই লিখেছেন।

দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা’র প্রসার, সোনারগাঁও লোকশিল্প জাদুঘর কে আন্তর্জাতিক স্বীকৃতি, চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট এর পুনঃ নির্মাণে তাঁর ভূমিকা অনস্বীকার্য। উল্লেখ্য, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বিএফএ ছাত্রী থাকাকালীন শিল্পাচার্য জয়নুল আবেদীনের নেতৃত্বে তিনি সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন