বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
নারী

সাংবাদিক নি/র্যাতন মামলায় সুলতানা পারভীন বরখাস্ত

sultana-parveen

সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।

এর আগে ২ সেপ্টেম্বর নিম্ন আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর সুলতানা পারভীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। তবে ৯ সেপ্টেম্বর তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সুলতানা পারভীনের নামে একটি পুকুরের নামকরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ ও বিভিন্ন অনিয়মের খবর প্রচারের কারণে তাকে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে তার বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় দেশব্যাপী সমালোচনা দেখা দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে দেখা যায়, সুলতানা পারভীন ছাড়াও তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমারও সম্পৃক্ততা রয়েছে। যদিও তারা দোষী প্রমাণিত হলেও তৎকালীন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, যা নিয়ে সমালোচনা চলছিল।

Advertisements
Advertisements