১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

মুক্তি পেল কোক স্টুডিও বাংলার নতুন গান

coke studio

কোক স্টুডিও বাংলার সিজন ৩- এর পঞ্চম গান হিসেবে মুক্তি পেল ‘লং ডিসট্যান্স লাভ’। গতকাল বুধবার(১০ সেপ্টেম্বর) রাতে গানটি মুক্তি পেয়েছে। গানটিতে সুর দিয়েছেন শুভেন্দু দাস শুভ। গানটি পরিবেশন করেছেন তরুণ শিল্পী অংকন কুমার এবং শেখ মুমতাহিনা মেহজাবিন আফরিন, যিনি ‘মডার্নওটাকু’ নামে পরিচিত।

গানটিতে কথা লিখেছেন অংকন এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি গায়িকা-গীতিকার প্রাগাতা নাওহা। গানটির কথায় ফুটে উঠেছে দূরত্বের সম্পর্কের টানাপোড়েন, নীরবতা আর না-বলা কথার যন্ত্রণা।

গানটি প্রকাশের পর থেকেই সাড়া ফেলেছে তরুণ শ্রোতাদের মাঝে। অনেকে বলছেন, এটি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে মিলে যাচ্ছে। কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, গানটি রিয়েলম্যাজিক-এর অনুপ্রেরণায় তৈরি, যা দূরত্বের মধ্যেও ভালোবাসা টিকে থাকার গল্প বলে।

এ প্রসঙ্গে প্রযোজক শুভেন্দু দাস শুভ বলেন, “এটা এমন এক অনুভূতি, যা না পাঠানো চিঠির মতো ভেসে বেড়ায় হাওয়ায়। প্রযুক্তি যতই শক্তিশালী হোক, কিছু জায়গা থাকে যেখানে কেবল আবেগই পৌঁছাতে পারে।”