তালেরপুডিং

উপকরণঃ
৪টি ডিম, ১ কাপ তরল দুধ, ১/৪ কাপ তালের রস, ১/৩ কাপ কনডেন্সড মিল্ক, ১/৩ কাপ গুঁড়া দুধ, ১ চিমটি লবন, ক্যারামেলের জন্য ৩ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ পানি।
প্রণালীঃ
প্রথমে ক্যারামেল তৈরির পালা, প্যানে পানি ও চিনি দিয়ে নাড়তে থাকুন। হালকা বাদামি হয়ে আসলে নামিয়ে সামান্য ঠাণ্ডা করে নিন। পুডিং বসানোর মোল্ড ঘি দিয়ে ব্রাশ করে ক্যারামেল দিয়ে দিন। ডিম ফেটিয়ে কনডেন্সড মিল্ক ও তালের রস মিশিয়ে, গরুর দুধ ও লবন দিয়ে আবারও ফেটে নিন সব উপকরণ। গরুর দুধ দিয়ে নেড়ে নিন। ছাঁকনি দিয়ে ছেঁকে মিশ্রণটি মোল্ডে দিয়ে দিন। ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখ আটকিয়ে দিন। তারপর একটি বড় প্যানে পানি নিন। স্টিলের স্ট্যান্ড বসিয়ে নিন পানির ভেতরে। পানি ফুটে উঠলে পুডিংয়ের মোল্ড বসিয়ে দিন স্ট্যান্ডের উপর। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যানে। ঢাকনায় ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিন। ৩৫ মিনিট পর হয়ে গেলে নামিয়ে আধা ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন মজাদার তালের পুডিং।



