জেন জি’দের বিজয় আবারও, পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দুর্নীতি এবং সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বিক্ষোভ-সংঘাতে উত্তাল হয়ে ওঠে নেপাল। কারফিউ উপেক্ষা করে আজ সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নামেন। অবশেষে তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।
নেপালের সচিবালয় থেকে এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করা হয়েছে। সোমবার নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। সরকার শক্ত হাতে বিক্ষোভ দমনের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সরকার কারফিউ জারি করলেও কারফিউ উপেক্ষা করে আজও বিক্ষোভ করেন। এসময় তাঁরা নেপালি কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিকের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়।
সরকারবিরোধী আন্দোলন তীব্র হওয়ায় দেশটির সেনাবাহিনী হেলিকপ্টারে করে ভাইজেপাতি থেকে মন্ত্রিসভার সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়।
২০২৪ সালে ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছিলো। সেসময় বাংলাদেশেও ছাত্ররাও গণআন্দোলনে অংশ নিয়েছিলো। তাঁদের সাথে সাধারণ মানুষও যোগ দিয়েছিল। ফলে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নেপালে ছাত্র-জনতার আন্দোলন আবারও প্রমাণ করে জেন জি’দের বিজয়।



