নারী
ইউএস ওপেনে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন আরিনা সাবালেঙ্কা

গত এক দশকে ইউএস ওপেনে শিরোপা ধরে রাখতে পারছিলেন না কেউ। নারী বা পুরুষ কেউ ই না। কিন্তু সেই ধারাটা এবার ভাঙলেন আরিনা সাবালেঙ্কা। ফাইনালে আমান্দা অ্যানিসিমোভাকে হারিয়েছেন তিনি।
আর্থার অ্যাশে স্টেডিয়ামে এ বছর গ্র্যান্ড স্লাম জেতার শেষ সুযোগ ছিল সাবালেঙ্কার সামনে। আমান্দা অ্যানিসিমোভাকে ৬-৩,৭-৬ (৭-৩) গেমে হারিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তিনি। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের ফাইনালে উঠেও মলিন মুখে ফিরতে হয়েছে তাঁকে।
তিনি বলেন, ‘দুই ফাইনালে আবেগের ওপর নিজের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলি আমি। কিছু মুহূর্ত ছিল যেখানে আমি ভেঙে পড়ার কাছাকছি ছিলাম, কিন্তু শান্ত থেকেছি। তবে এবার এর পুনরাবৃত্তি হোক তা চাই না।’
জুলাইয়ে উইম্বলডনের ফাইনালেও ওঠেন অ্যানিসিমোভা। কিন্তু সেখানেও তাঁকে হারতে হয় ইগা শিয়াতেকের কাছে।



