বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ৫ আগস্ট, ২০২৬
সাহিত্য-সংস্কৃতি

সুগন্ধি ভ্রমণ

সুগন্ধি ভ্রমণ

বিভ্রমের জানালায় ছিল ডুমুরের নৈঃশব্দ্য।

দ্যূতি দুপুরের কাছেই শপথ নিই, সঁপে দিই বিকেলের আভা

পথজুড়ে

এত রাত! এত কোলাহল! কেবলই প্রতারণাময় ভোরের

Advertisements

আশ্বাস! আজকাল ঘুমাতে যাবার পর শৈশব পেয়ে বসে খুব।

রাতের কোলাহল দ্রুতগামী ষাঁড়ের ছুটে চলার দৃশ্য যেন।

ঘুমকে মনে হয় অশুভ সম্মোহন। পদশব্দের আতঙ্কে ঘুমভাঙা লোকালয়।

ডাকাতদুপুরে খুন হয়ে পড়ে আছে নির্জনতা।

লৌকিক বাসনায় তবু বুঁদ হতে চাই, যেহেতু গলির

অন্ধকার চিরকাল চোরের দখলে।

সফেদ সকাল হাতে নিশ্চয় দাঁড়াবে কেউ। আপাতত হাত

বাড়াও, দিগন্তের দিকে চোখ রেখে শুরু হোক আমাদের

সুগন্ধি ভ্রমণ

প্রমোদবিহারের হল্লায় নিশ্চয় কেটে যাবে

Advertisements