বিনোদন
প্রথমবার বাংলা গানে অভিষেক রাহাত ফাতেহ আলী খানের

বিশ্বখ্যাত পাকিস্তানি সংগীতশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবার প্রথমবারের মত বাংলা গানে কণ্ঠ দিয়ে বাংলাদেশের সংগীতপ্রেমীদের মন জয় করে নিয়েছেন। বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী রুবাইয়াত জাহানের সঙ্গে জুটি বেঁধে গেয়েছেন ‘তুমি আমার প্রেম পিয়াসা’ শিরোনামের একটি গান।
গানটির সুর ও সংগীত করেছেন পাকিস্তানের বিখ্যাত সংগীত পরিচালক রাজা কাশেফ। এই অপ্রত্যাশিত চমক দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে।
গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির একটি লাইন শ্রোতাদের আকৃষ্ট করেছে, বিশেষ করে এই লাইনটি, ‘এলে তুমি মনের গভীরে, জানবে তোমার আমি কে’। তবে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীকে দেখে মনেই হচ্ছিল না তিনি একজন বিদেশি শিল্পী বরং একজন বাংলাদেশি কণ্ঠশিল্পীর মতোই শোনাচ্ছিল তাকে।



