বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনমঙ্গলবার, ১২ মে, ২০২৬
স্পটলাইট

দেশে প্রথমবার নার্সিংয়ে চালু হচ্ছে পিএইচডি প্রোগ্রাম

বাংলাদেশে প্রথমবারের মতো নার্সদের জন্য একটি পূর্ণাঙ্গ পিএইচডি প্রোগ্রাম চালু হচ্ছে। দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া আন্তর্জাতিক করপোরেশন...

WhatsApp Image 2025-09-02 at 01.37.02_0b04ec76

বাংলাদেশে প্রথমবারের মতো নার্সদের জন্য একটি পূর্ণাঙ্গ পিএইচডি প্রোগ্রাম চালু হচ্ছে। দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া আন্তর্জাতিক করপোরেশন এজেন্সি (কোইকা) এর সহায়তায় প্রোগ্রামটি চালু হচ্ছে। উন্নত নার্সিং শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলা ও ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা খাতে দক্ষ নার্সিং ফ্যাকাল্টি তৈরি করাই এর মূল উদ্দেশ্য।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সির মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। আগারগাঁও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এডুকেশন অ্যান্ড রিসার্চ ক্যাপাসিটি বিল্ডিং অব ন্যাচনাল অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন বাংলাদেশ- প্রকল্পের আওতায় অনুদানের চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি’র অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহোন কিম যৌথভাবে প্রকল্পের চুক্তিতে সই করেন।

প্রকল্পটি বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা অনুদান সহয়তা বাবদ ৫ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

প্রকল্পটি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং নার্সদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হবে। যা নারীশক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।