১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিনোদন

চলচ্চিত্রের বাইরে কবিতায় এবার ঋতুপর্ণা

rituporna

টালিউডের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। একের পর এক সিনেমা দর্শকদের উপহার দিয়েই যাচ্ছেন জনপ্রিয় এই নায়িকা। শুধু অভিনয়েই নয় পাশাপাশি করছেন প্রযোজনা। তবে এবার তাঁর পদচারণা কাব্যের জগতে।

বাস্তব জীবনে নানা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। জীবনের সেই অভিজ্ঞতাগুলোকে এবার কবিতায় রূপ দিয়েছেন তিনি। অনেকদিন ধরেই লেখালেখি করেন ঋতুপর্ণা। সেটিই এবার বই আকারে প্রকাশ্যে আসছে। বইটির নাম ‘মাই ব্যালকনি সি অ্যান্ড আদার পোয়েমস’। বইটি অনুবাদ করেছেন ত্রিনাঞ্জন চক্রবর্তী, যা ফরাসি ভাষায়ও প্রকাশিত হচ্ছে। আগামী ৩০ আগস্ট বই প্রকাশের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কলকাতার আলিয়াস ফ্রাঁসোতে।

সম্প্রতি তার অভিনীত মুক্তিপ্রাপ্ত নতুন ছবি ‘বেলা’- যেখানে এক বাঙালি নারীর সংগ্রামী জীবন ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার গল্প ফুটে উঠেছে।