১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
স্বাস্থ্য

আস্তে ধীরে খেলে কি আসলেই ওজন কমে?

1000010838

আমরা অনেক সময় এত তাড়াহুড়ো করে খাই যে বুঝতেই পারি না কখন পেট ভরে গেছে। গবেষণা বলছে, মস্তিষ্কে খাবার পরিপূর্ণতার বার্তা পৌঁছাতে অন্তত ২০ মিনিট সময় লাগে। তাই দ্রুত খেতে থাকলে প্রয়োজনের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলার সম্ভাবনা বেড়ে যায়। এর ফলেই বাড়তে পারে ওজন।

কেন ধীরে খাওয়া জরুরি – পুষ্টিবিদরা মনে করেন, খাবার ধীরে খেলে শুধু ওজন নিয়ন্ত্রণই নয় শরীরও ভালোভাবে পুষ্টি শোষণ করতে পারে। দ্রুত খাওয়ার অভ্যাসে খাবারের ভিটামিন, খনিজ ও অন্যান্য উপাদান শরীরে পুরোপুরি কাজে লাগতে পারে না। ফলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও সঠিক উপকার মেলে না।

সঠিকভাবে খাওয়ার নিয়ম

সময় নিন – খাবারের জন্য অন্তত ২৫-৩০ মিনিট সময় দিন। এতে অল্প খাবারেই তৃপ্তি আসবে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমবে।

ভালো করে চিবান – প্রতিটি গ্রাস ধীরে ধীরে চিবিয়ে খান। বিশেষজ্ঞরা বলেন, একেকটা কামড় অন্তত ১৫–৩০ বার চিবানো উচিৎ। এতে হজম ভালো হয় এবং শরীর পুষ্টি গ্রহণে সক্ষম হয়।

মাঝে বিরতি দিন – প্রতিটি কামড়ের পর হাত বা চামচ একটু নামিয়ে রাখুন। এতে অজান্তেই খাবার খাওয়ার গতি কমে যাবে।

পানি খান – যদি খাবার শক্ত বা শুকনো মনে হয়, চিবানোর সময় সামান্য পানি খান। এতে খাবার সহজে নরম হয়ে হজমে সুবিধা হবে।

ধীরে ধীরে খাওয়া কেবল ওজন কমাতে সাহায্য করে না। বরং শরীরকে দেয় সঠিক পুষ্টি ও হজমের স্বস্তি। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও খাওয়ার সময়টুকু একটু উপভোগ করুন, ধীরে খান স্বাস্থ্যও থাকবে ঠিক আর মনও থাকবে ভালো।