বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
ভ্রমণ

মালদ্বীপ ভ্রমণে খরচ বাঁচানোর সহজ টিপস

1000010752

সমুদ্র কার না পছন্দ? সমুদ্র ভ্রমণের কথা উঠলে মালদ্বীপ শব্দটি অনেকেরই মাথায় আসে। সেই মালদ্বীপের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল-সবুজ পানির ঢেউ। আর তার মাঝেই দাঁড়িয়ে থাকা বিলাসবহুল ওয়াটার ভিলা। কিন্তু আনন্দের এই কল্পচিত্রে একটু ভাঁজ ফেলে দেয় খরচের হিসাব। তবে ভ্রমণের পরিকল্পনায় একটু কৌশল নিলে সাশ্রয় করা একেবারেই সম্ভব।

অফসিজনে ভ্রমণ করুন

মে থেকে অক্টোবর হলো মালদ্বীপের অফসিজন। এ সময় ফ্লাইট ও হোটেল ভাড়ায় প্রায় ১৯ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়। ভিড়ও তুলনামূলক কম থাকে। সার্ফিং কিংবা নিরিবিলি ছুটি কাটাতে চাইলে এই সময়টাই সবচেয়ে উপযুক্ত।

পরিবহনে সাশ্রয় করুন

সি-প্লেন ভ্রমণ নিঃসন্দেহে রোমাঞ্চকর। তবে ব্যয়বহুলও বটে। এর বদলে শেয়ার্ড স্পিডবোট বেছে নিলে খরচ অনেকটাই কমে যাবে।

প্যাকেজ ডিল বেছে নিন

ফ্লাইট ও রিসোর্ট একসঙ্গে বুক করলে আলাদাভাবে বুকিংয়ের চেয়ে খরচ কম পড়ে। অগ্রিম বুকিং বা সিজনাল প্রমোশনে আরও ভালো অফার মেলে। অনেক সময় রিসোর্ট ট্রান্সফার কিংবা এক্সকারশনও প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে।

একটু পরিকল্পনা আর স্মার্ট সিদ্ধান্তই মালদ্বীপের বিলাসী ভ্রমণকে করে তুলতে পারে বাজেট-ফ্রেন্ডলি। শুধু তাই নয় খরচ কম হলেও আনন্দ, অভিজ্ঞতা আর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোনো ঘাটতি থাকবে না। তাই সঠিক সময়ে বুকিং করে সুযোগগুলো কাজে লাগিয়ে আপনি খুব সহজেই উপভোগ করতে পারেন এক অবিস্মরণীয় মালদ্বীপ সফর।