বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
নারী

ফেনীতে ৬ বছরের শিশুকে যৌন সহিংসতার পর হত্যাকাণ্ডকাণ্ডের ঘটনায় যুবক গ্রে/প্তার

WhatsApp Image 2025-08-28 at 9.30.55 PM

ফেনীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

২৭ আগস্ট, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার একটি ইটভাটার পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

পরে সেই ইটভাটার কর্মী মো. রাসেলকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। রাত ১১টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ইটভাটায় শিশুটির জামা পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে সেখানকার পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তখন ওই ইটভাটার কর্মী রাসেলকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। 

অভিযুক্ত রাসেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।   

স্থানীয় ইউপি সদস্য নূর নবী বলেন, ‘আটক রাসেল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’ 

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে রাসেলকে আসামি করে ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামছুজ্জামান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ওই শিশুকে ধর্ষণের পর ঘটনা জানাজানির ভয়ে তাকে হত্যা করে মরদেহ ইটভাটার সেফটিক ট্যাংকে ফেলে দেয় বলে স্বীকার করেছে।’