১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
খাবার-দাবার

হাসঁভুনা

vuna has

উপকরণঃ

১ টা হাসঁ (১কেজি), ১কাপ পেঁয়াজ কুঁচি, ১টেবিল চামচ রসুন বাটা, ১টেবিল চামচ আদা বাটা, ১টেবিল চামচ জিরা বাটা, ১চা চমচ হলুদ গুঁড়া, ১চামচ মরিচ গুঁড়া, পরিমান মত লবন, ১/৪ কাপ তেল, সাদা এলাচ ৩/৪টি, ১টা কালো এলাচ, ১টা দারচিনি, ৩/৪ টা লবঙ্গ।

প্রণালীঃ
প্রথমে হাঁস ধুয়ে বেছে পরিস্কার করে কেটে নিন। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ বাদামি রং করে ভেজে বাকি মশলা গুলো দিয়ে দিন। মশলা কশে আসলে মাংশ গুলো দিয়ে হালকা আচে ৩০ মিনিট ধরে কষিয়ে নিন। ভালো ভাবে কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে  মাংশ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। হাঁস সেদ্ধ হয়ে মশলা মাখা মাখা হয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন দারুণ মজাদার হাঁস ভুনা।