বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে ‘কুইক রেসপন্স টিম’

mursid

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বর্তমানে প্রযুক্তির অপব্যবহার নারী ও কন্যাশিশুর জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে বাল্যবিবাহ, প্রেমের ফাঁদ এবং নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটছে। এ ধরনের সহিংসতা প্রতিকার ও প্রতিরোধে কাজ করছে ‘কুইক রেসপন্স টিম’।

গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাগো নারী উন্নয়ন সংস্থা আয়োজিত ‘প্রযুক্তি সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলায় নীতিগত সুপারিশ’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘মোবাইলের অপব্যবহারের কারণেই ছোট ছোট মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে নারী নির্যাতনের শিকার হচ্ছে। অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং পরিবার ও সমাজকে সতর্ক ও সচেতন হতে বলেছেন।’

ইতোমধ্যে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে ২২টি সংগঠন। এর মধ্যে রয়েছে জাগো নারী উন্নয়ন সংস্থা, নারী পক্ষ, হিউম্যান রাইটস বাংলাদেশ, সাইবার টিনস ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাকসহ আরও বেশ কিছু সংগঠন।

নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবার,সমাজ ও ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন থাকতে হবে।