বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
বিনোদন

মা হতে চলেছেন পরিণীতি চোপড়া

porini

বেশ কয়েকবার এমন গুঞ্জন উঠেছিল মা হতে হচ্ছেন পরিণীতি চোপড়া। কিছুদিন আগে কপিল শর্মার শোয়ে এসে রাঘব চাড্ড জানিয়েছিলেন, শিগগিরই সুখবর দেবেন। এ কথা শুনে পরিণীতিও বেশ অবাক হয়েছিলেন। ঘটনার মাস খানেকের মধ্যেই সুখবর দিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

তিনি প্রথমবারের মতো মা হতে চলেছেন। গতকাল সোমবার তিনি ইনস্টাগ্রামে একটি ছবি পোষ্ট করেন। সেখানে দেখা যায়, সাদা ব্যাকগ্রাউন্ডে লেখা ‘১‍+১=৩’, সঙ্গে আঁকা ছোট্ট দুটি পায়ের প্রতীকী ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসতে চলেছে। সবার আশীর্বাদপুষ্ট আমরা।’ শুধু একটি কেকের ছবি নয় আরও একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন তারা, যেখানে দেখা যাচ্ছে স্ত্রীকে নিয়ে সকালে হাঁটতে বেরিয়েছেন রাঘব।

এ সুখবরের পর ভক্তদের পাশাপাশি বলিউডের সহকর্মীরাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে দ্য লীলা প্যালেসে বিয়ের পিঁড়িতে বসেন পরিণীতি ও রাঘব।