ডিমের কোরমা

উপকরণ:
ডিম ৪ থেকে ৬টি সিদ্ধ করা,পেঁয়াজ ২টি স্লাইস করে ভাজা বেরেস্তা,আদা বাটা ১ টেবিল চামচ,রসুন বাটা ১ টেবিল চামচ,দই ১/২ কাপ ফেটিয়ে নেয়া,কাজু বাদাম বাটা বা পেস্তা বাটা ২ টেবিল চামচ ঐচ্ছিক,দারুচিনি ২ টুকরা,এলাচ ৩-৪টি,লবঙ্গ ৩-৪টি,তেজপাতা ২টি,ঘি বা তেল পরিমাণমতো,কাঁচা মরিচ ৪-৫টি ফালি করে কাটা,গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ,লবণ স্বাদমতো,চিনি ১ চা চামচ ঐচ্ছিক,জিরা গুঁড়া ১/২ চা চামচ,ধনে গুঁড়া ১ চা চামচ ।
প্রণালি:
প্রথমে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। চাইলে ডিমগুলো হালকা ভেজে নিতে পারেন ঐচ্ছিক। পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে রাখুন। দই ফেটিয়ে রাখুন। সব বাটা মসলা তৈরি করে রাখুন। তারপর একটি পাত্রে ঘি বা তেল গরম করুন। তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর আদা ও রসুন বাটা দিয়ে নাড়ুন, কাঁচা ঘ্রাণ চলে গেলে জিরা গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে নাড়ুন। দই ও কাজু বাদাম বাটা যদি ব্যবহার করেন দিয়ে ভালো করে কষান। মসলার তেল ছেড়ে আসলে লবণ ও অল্প চিনি দিন। এরপর ভাজা পেঁয়াজ বেরেস্তা অর্ধেক দিয়ে দিন। পরিমাণমতো গরম পানি দিয়ে ঝোল তৈরি করুন। সিদ্ধ ডিমগুলো দিয়ে দিন। ঢেকে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। শেষে গরম মসলা গুঁড়া, কাঁচা মরিচ ও বাকি বেরেস্তা ছড়িয়ে দিন। চাইলে সামান্য কেওড়া জল দিতে পারেন। এটা আপনি পরোটা, লুচি, রুটি বা পোলাউয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।



