শিরিনকে ছাপিয়ে দ্রুততম মানবী সুমাইয়া

জাতীয় অ্যাথলেটিকস স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে বিজয়ী হন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান। অন্যদিকে ইংল্যান্ড প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান দ্রুততম মানবের খেতাব জিতে নেন।
তবে জাতীয় অ্যাথলেটিকস স্টেডিয়ামে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে সৃষ্টি হয় নাটকীয় পরিস্থিতি। ফটোফিনিশে জয়ী হিসেবে উঠে আসে সুমাইয়া দেওয়ানের নাম। যদিও প্রথমে শিরিনকে দ্রুততম মানবী ঘোষণা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সুমাইয়াকেই চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করে আয়োজকরা। আয়োজক অ্যাথলেটিকস ফেডারেশনের কাছে শিরিন এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান ।
এ নিয়ে দ্বিতীয়বার জাতীয় চ্যাম্পিয়ন হলেন সুমাইয়া। ২০২২ সালের পর দ্বিতীয়বার দ্রুততম মানবীর খেতাব পেলেন তিনি। ১২.১৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন তিনি। অন্যদিকে শিরিন থেমেছেন ১২.২১ সেকেন্ডে, আর ১২.৪১ সেকেন্ডে তৃতীয় হয়েছেন শরিফা খাতুন। সুমাইয়া ও শিরিন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট।



