বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

কুমিল্লায় প্রাইভেটকারের চা/পায় মা-মেয়ে নিহ/ত, গাড়ি খাদে

Untitled design (5)

কুমিল্লার চান্দিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা রবিউল ইসলামের স্ত্রী মাহিনুর আক্তার (২৫) ও তাঁদের দুই বছরের মেয়ে তাকিয়া ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি মা–মেয়েকে চাপা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আরও তিনজন আহত হন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।