খাবার-দাবার
পাট শাকের ডাল

উপকরণঃ
১ আঁটি পাট শাক, ১ কাপ ডাল, ১/৩ কাপ পেয়াজ কুঁচি, ১ টেবিল চামচ রসুন কুঁচি, ১ চা চামচ লবণ, ১/২ চা চামচ হলুদ, ৩/৪ টি কাঁচামরিচ, ২ টেবিল চামচ তেল, ২ কাপ পানি
প্রণালীঃ
প্রথমে শাক পাতা গুলো ছাড়িয়ে ধুয়ে পরিস্কার করে নিন । ডাল ধুয়ে ৩ কাপ পরিমাণ পানি হলুদ মরিচ লবণ ও পিয়াজ কুঁচি দিয়ে ডালটা ১০ মিনিট রান্না করে নিন। ডাল ফুটে গেলে শাক গুলো দিয়ে ২ মিনিট রান্না করুন।কড়াইয়ের তেল দিয়ে রসুন ও পিয়াজ কুঁচি দিয়ে বাদামি রং করে ভেজে ডালটা কড়াইয়ে ঢেলে দিন।ঢাকা দিয়ে ১ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন ।
Advertisements



