বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
বিনোদন

হোটেলের রুমে আর কখনও অডিশন দেব না

WhatsApp Image 2025-08-13 at 5.58.58 PM

ভারতের টেলিভিশন অভিনেত্রী জেসমিন ভাসিন সম্প্রতি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন, যা বহু বছর ধরে তিনি গোপন রেখেছিলেন।

সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনা ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। একটি অভিনয়ের অডিশনের জন্য তিনি হোটেলে পৌঁছান এবং লবিতে অপেক্ষা করতে থাকে, যেখানে আরও অনেক নারী অডিশনের জন্য উপস্থিত ছিলেন।

জেসমিন বলেন, “পরিচালকের মনোভাব আমার অভিনয় পছন্দ হয়নি। দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে এবং আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুমে পরিচালক আমাকে অন্য কিছু করতে বাধ্য করার চেষ্টা করছিল।”

তিনি আরও জানিয়েছেন, “পরিচালক মদ্যপ ছিলেন। আমি অনুরোধ করেছিলাম, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় দেখানোর সুযোগ দিন। কিন্তু তিনি রাজি হননি এবং বারবার চাপ দিয়ে বললেন, ‘আজই অভিনয় করতে হবে।’”

শেষ পর্যন্ত পরিচালক হঠাৎ ঘরের দরজা বন্ধ করে জেসমিনকে হুমকি দিতে থাকেন। অভিনয় করে তাতে সাড়া না পেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তবে জেসমিন কোনো রকমে রুম থেকে পালিয়ে বের হন। সেই ঘটনার পর তিনি সিদ্ধান্ত নেন, কখনো কোনো হোটেলের রুমে অডিশন দিতে যাবেন না।