বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

ঐকমত্য কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সামাজিক প্রতিরোধ কমিটি

foujia

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। প্রস্তাবে বলা হয়েছিল, ২০৪৩ সাল পর্যন্ত মনোনয়নের মাধ্যমে ৫০টি সংরক্ষিত আসন বহাল থাকবে। মঙ্গলবার (২১ আগস্ট) এক বিবৃতিতে এই অবস্থান জানায় সংগঠনটি।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ড. ফওজিয়া মোসলেম বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক সমাজ গঠনে দীর্ঘদিনের আন্দোলন ও দাবিকে উপেক্ষা করে সব রাজনৈতিক দল কীভাবে এমন পশ্চাৎপদ সিদ্ধান্তে একমত হলো।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা এখন সংরক্ষিত আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে সমান অধিকার, মর্যাদা ও দায়িত্বের সঙ্গে কার্যকর ভূমিকা পালনে প্রস্তুত। সরাসরি নির্বাচনের মাধ্যমে আসা হলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণকে আরও প্রসারিত করবে।

বিবৃতিতে সব রাজনৈতিক দলকে প্রস্তাবটি পুনর্বিবেচনার আহ্বান। একই সঙ্গে গণতান্ত্রিক ও সমতাভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে দল ও জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান এ কমিটির।