বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
নারী

রংপুরে চিকিৎসার কথা বলে প্রতিবন্ধী নারীকে যৌন সহিংসতা

রংপুরে চিকিৎসার কথা বলে প্রতিবন্ধী নারীকে যৌন সহিংসতা

ভয়ভীতি দেখিয়ে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ মিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩। শনিবার (৯ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটে হাজীরহাট থানাধীন কেরানীহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, পেশায় কবিরাজ মিন্টু চিকিৎসার জন্য মাঝে মধ্যে ভুক্তভোগীর বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে তিনি ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে সুস্থ হবেন না বলে ভয় দেখান।

গত ১ জুলাই ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন মিন্টু মিয়া। পরে ৮ আগস্ট ভুক্তভোগী নারী রংপুর মহানগরীর হাজীরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মামলার পর থেকেই মিন্টু আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।