১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
খাবার-দাবার

বারবিকিউ পাস্তা

BBQ

উপকরণ

পাস্তা (পেনি বা ফুসিলি)–২কাপ,মুরগির বুকের মাংস (কিউব করে কাটা) – ২০০ গ্রাম,বারবিকিউ সস – ১/২ কাপ,টমেটো সস – ১/৪ কাপ,পেঁয়াজ কুচি – ১টি,রসুন কুচি – ২-৩ কোয়া,ক্যাপসিকাম (রঙিন হলে ভালো) – ১টি,চিজ (গ্রেট করা) – ১/২ কাপ,লবণ – স্বাদমতো,গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ,অলিভ অয়েল বা তেল – ২ টেবিল চামচ,ধনেপাতা – সাজানোর জন্য

প্রণালী

পাস্তা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। তেলে রসুন ও পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভাজুন। মুরগির টুকরো দিয়ে লবণ ও গোলমরিচ ছিটিয়ে মাখিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। ক্যাপসিকাম ও বারবিকিউ সস, টমেটো সস মিশিয়ে দিন। সেদ্ধ পাস্তা মিশিয়ে নাড়ুন, যাতে সস ভালোভাবে মাখা হয়।চিজ ছিটিয়ে পাস্তা গরম গরম পরিবেশন করুন, ওপরে ধনেপাতা ছড়িয়ে সাজিয়ে নিন। সুস্বাদু বারবিকিউ পাস্তা গরম গরম পরিবেশন করুন।