বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
নারী

সে আমার জীবন শেষ করে দিয়েছে – আবেগঘন বার্তায় ‘পুতিন কন্যা’

ppp

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথিত ‘অবৈধ কন্যা’ এলিজাভেটা ক্রিভোনোগিখ ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি আবেগময় পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে একজন অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ” যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও শেষ করে দিয়েছে।”

তিনি আরও লেখেন, “ আবার সবার সামনে নিজের মুখ দেখাতে পারা আমার জন্য মুক্তির মতো। এটা আমাকে মনে করিয়ে দেয় আমি কী হতে জন্মেছিলাম, আর কে আমার জীবনটা শেষ করে দিয়েছে।” জার্মান পত্রিকা বিল্ড-এর প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাভেটার ‘আর্ট অব লুইজা’ নামে টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক পোস্টে এ প্রসঙ্গে লিখেছেন।

যদিও এলিজাভেটা সরাসরি পুতিনের নাম উল্লেখ করেননি তবে পোস্টের ভাষা ও প্রেক্ষাপট দেখে অনেকেই ধারণা করছেন, এই আক্ষেপমূলক বার্তা তার জীবনে পুতিনের অনুপস্থিত ভূমিকার প্রতিফলন।

নারী