বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিনোদন

মেয়েটা তো আমারই, তবু কেন বারবার ‘দত্তক’ তকমা?- পরীমনি

pori

চিত্রনায়িকা পরীমণি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত জীবন নিয়ে চলা সমালোচনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে তার দত্তক নেওয়া মেয়ে এবং ছেলে রাজ্যকে ঘিরে সম্প্রতি কিছু মন্তব্যের জেরে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে স্পষ্টভাবে জানান, নিজের ব্যক্তিগত জীবনে অতিমাত্রায় উৎসাহী মানুষের হস্তক্ষেপ তিনি একেবারেই পছন্দ করেন না।

পোস্টের শুরুতেই পরীমণি বলেন,” আমাদের সবার জীবনের চারপাশে এমন কিছু মানুষ থাকে যাদের নিজেদের জীবনে কিছুই ঘটে না মনে হয় তাই তারা অন্যের জীবন নিয়ে চর্চা করেই মজা পায়। অথচ আমরা যারা শোবিজে কাজ করি আমাদের ব্যক্তিগত জীবনও সাধারণ মানুষের মতোই খুব সাদামাটা। আমার জীবন তো একেবারেই তেমন।”

মূলত তার দত্তক নেওয়া মেয়েকে ঘিরে সামাজিক মাধ্যমে কিছু নেতিবাচক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এ পোস্ট। তিনি বলেন,” আমি যখন বাসায় থাকি, মাথায় তেল দিয়ে আরাম করে ঘরের কাজ করি। শারীরিকভাবে অসুস্থ না থাকলে বা শুটিং না থাকলে বাচ্চাদের খাবারও আমি নিজেই রান্না করি। ওদের সব কাজও নিজের হাতেই করি। বাচ্চারা তো আমার জীবনে এসেছে মাত্র তিন বছর হলো। এর আগে আমার নানা ভাইয়ের দেখাশোনাও নিজের হাতে করতাম।”

” পাবলিক ফিগার হওয়ায় যেন জীবনের প্রতিটি অধ্যায় পইপই করে জানাতে হবে, এখন এটাই নিয়ম!” কিছু মানুষ আমার মেয়েকে নিয়ে হঠাৎ খুব চিন্তিত হয়ে পড়েছেন, কেউ কেউ তো পোস্ট করে আমাকে ট্যাগ করছেন, কেউ আবার কমেন্ট করছেন, ‘আপনার দত্তক মেয়েকে তো দেখি না, কই সেই মেয়ে? তিনি আরও বলেন, ” প্রথমত, মেয়েটা আমার মেয়ে। দত্তক বললেই কি তা আলাদা হয়ে যায়? আমি বুঝি না বারবার ‘ দত্তক’ শব্দটা ব্যবহার করে কিছু লোকজন কী আনন্দ পায়! আমার মেয়ের ছবি বা ভিডিও পোস্ট করলেই কিছু মানুষ সেটা নিয়ে কনটেন্ট বানায়, ক্যাপশনে দত্তক লিখে ভিউ কামাতে ব্যস্ত হয়ে পড়ে। আমি স্পষ্ট করে বলছি, আমার মেয়ে কোনো ব্যবসার পণ্য না।”

তিনি আরও বলেন, ” আমার ইচ্ছে হলে আমি বাচ্চাদের ছবি পোস্ট করব, ইচ্ছে না হলে করব না। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই দয়া করে আমার কমেন্টবক্সে আমার সন্তানদের খুঁজবেন না আর। আমি বাচ্চাদের খালে ফেলে দিছি, খুশি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে! আমার শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।”

Advertisements