বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
বিনোদন

“এমন এক দেশে জন্ম কার কাছে বিচার দিবো জানি না” – শবনম ফারিয়া

sobnom

দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন শবনম ফারিয়া। তবে তিনি শুধু পর্দার চরিত্রেই সীমাবদ্ধ নন সমাজ, রাজনীতি ও বাস্তবতার প্রশ্নে নিজের অবস্থান নিয়ে খোলাখুলি কথা বলার সাহসও রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ফারিয়াকে প্রায়ই দেখা যায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে মত প্রকাশ করতে। বিশেষ করে দেশের চলমান সংকট ও তরুণদের নিয়ে তার স্পষ্ট অবস্থান বরাবরই আলোচনায় থাকে। জুলাই মাসে শিক্ষার্থীদের আন্দোলন যখন চলমান তখনও তিনি নিরপেক্ষ নয় সরাসরি তাদের পক্ষে অবস্থান জানান।

সম্প্রতি ১ আগস্ট তিনি ফের এই প্রসঙ্গে মুখ খুলেছেন। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সাধারণ মানুষের হতাশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফারিয়া লিখেছেন,” এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না।
এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়াকামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!”

তিনি আরও লিখেছেন,মাঝখানে আমরা সাধারণ মানুষ নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন লাল স্বাধীনতা কেমন লাগে? আরেক পক্ষ বলে, ‘ ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’ শেষে তার হতাশা আরও গভীর হয়ে ওঠে। তিনি বলেন,“ এই সবুজ পাসপোর্টে আবার কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”

শবনম ফারিয়ার এই বক্তব্য কোনো আবেগপ্রবণ স্ট্যাটাস নয় বরং এটি এক ধরনের সামাজিক প্রতিবাদ, একজন নাগরিকের ব্যথা আর দায়িত্ববোধের প্রকাশ।

Advertisements
Advertisements
বিনোদন