বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১২ আগস্ট, ২০২৬
বিনোদন

কলকাতায় গ্রে/প্তার বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল

কলকাতায় গ্রে/প্তার বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। পার্কস্ট্রিট থানার একটি মামলার ভিত্তিতে যাদবপুর থানার অন্তর্গত বিজয়গড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, তার কাছ থেকে একাধিক নথি উদ্ধার করা হয়েছে যার মধ্যে রয়েছে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, রিজেন্ট এয়ারওয়েজের পরিচয়পত্র, ঢাকার একটি মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র, ভারতীয় ভোটার কার্ড, এমনকি বিভিন্ন ঠিকানার রেশন কার্ডও। এসব নথির যথার্থতা নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতোমধ্যে । জানা গেছে, শান্তা পাল ২০২৩ সাল থেকে দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায় একটি ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। তবে বিভিন্ন সময় বিভিন্ন ঠিকানা ব্যবহার করতেন।

অভিনেত্রী হিসেবে শান্তা পালের অভিষেক হয় ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের একটি ছবির মাধ্যমে। এছাড়া তিনি তামিল ভাষার ‘ইয়েরালাভা’ চলচ্চিত্রেও কাজ করেন যেটি পরিচালনা করেন বিশ্বনাথ রাও। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন চলচ্চিত্র ও টেলিভিশন প্রজেক্টেও যুক্ত ছিলেন তিনি।

এর আগে তিনি টলিউডের পরিচিত পরিচালক রাজীব বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন।

Advertisements

Advertisements
বিনোদন