৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিনোদন

বাড়িতে হে/নস্তার পর বিষ মেশানোর চেষ্টা, সরাসরি মাফিয়া চক্রের দিকে আঙুল তনুশ্রীর

1658327819.Tanushree dutta

বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত সম্প্রতি সামাজিকমাধ্যমে লাইভে এসে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং নিজের জীবনে ঘটে চলা চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ্যে আনেন।তিনি দাবি করেন, তার বাড়িতে হেনস্তার শিকার হচ্ছেন তিনি। মাঝরাতে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে, আশপাশে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, এমনকি তার খাবারে বিষ মেশানোর চেষ্টাও হয়েছে।

তনুশ্রীর মতে, এসব ঘটনার পেছনে রয়েছে শক্তিশালী এক চক্র, যারা চায় তাকে চুপ করিয়ে দিতে। অভিনেত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, “ আমার পরিণতিও হতে পারে সুশান্ত সিং রাজপুতের মতো।”

সুশান্ত সিং রাজপুতকে স্মরণ করে তনুশ্রী বলেন, “ সুশান্ত ছিলেন একজন ভালো মানুষ, কিন্তু খারাপ লোকেদের পাল্লায় পড়েছিলেন।” তিনি আরও লেখেন, “ সুশান্ত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো ঈশ্বরের নিহত সৈনিকদের জন্য আমাদের প্রার্থনা করা উচিত।তারা কী ধরনের মানসিক যুদ্ধের মধ্যে দিয়ে গেছেন, তা আমরা জানি না।

তিনি সরাসরি অভিযোগ করেন, “ এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। এমন অনেকেই আছে, যারা নিজের স্বার্থে অন্যের জীবন দুর্বিষহ করে তোলে।ঈশ্বরের এই সন্তানরা সেই সব মানুষের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছে।”

অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি প্রায়ই সুশান্তের কথা মনে করে প্রার্থনা করেন। কয়েকদিন আগে তনুশ্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, তিনিও হয়তো সুশান্তের মতোই শেষপরিণতির শিকার হবেন।

Advertisements

Advertisements