বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
বিনোদন

ইমরান-কনার কণ্ঠে নতুন গান ‘একটি গল্প অল্প অল্প’

ইমরান-কনার কণ্ঠে নতুন গান ‘একটি গল্প অল্প অল্প’

সিনেমা ও গানের জগতে জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা।অডিও গান হোক কিংবা চলচ্চিত্রের প্লেব্যাক এই জুটি সব জায়গাতে কাজ করছেন।আবারও তারা কণ্ঠ দিয়েছেন পরিচালক কামরুজ্জামান পরিচালিত নতুন সিনেমা ‘ আবার হঠাৎ বৃষ্টি ’ তে।সিনেমার গানটির শিরোনাম ‘ একটি গল্প অল্প অল্প ’।

গানটির লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা। সম্প্রতি ঢাকার মগবাজারে ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিও তে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।গানটির ভিডিও ধারণ করা হয়েছে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পরিবেশে।নৃত্য পরিচালনা করেছেন কোরিওগ্রাফার জাকির হোসেন।

এই চলচ্চিত্রটি প্রযোজনা করছে দেশের দুই শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম ও আশীর্বাদ চলচ্চিত্র।নির্মাতা জানান,শুরু থেকেই ছবিটির গান নিয়ে ছিল আলাদা পরিকল্পনা,যা প্রাণ পেয়েছে ইমরান ও কনার কণ্ঠে।

গানটি প্রসঙ্গে ইমরান বলেন, “ আমি সবসময় গল্পনির্ভর ও আবেগঘন গানে কণ্ঠ দিতে আগ্রহী। এই গানটিও সে রকমই একটি কাজ।কনার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি। ”

Advertisements

কনার মতে, “ গানটি গাওয়ার সময় একটা সিনেম্যাটিক অনুভব হচ্ছিল।কথা, সুর ও ইমরানের সঙ্গে ডুয়েট সব মিলিয়ে গানটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।রেকর্ডিংয়ের সময় থেকেই বুঝতে পেরেছিলাম, গানটি শ্রোতারা আলাদাভাবে গ্রহণ করবেন। ”

পরিচালকের ধারণা,গানটি সিনেমার গল্পের আবেগ আরও বাড়িয়ে তুলবে এবং শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নেবে।

‘ একটি গল্প অল্প অল্প ’ এটি শুধু একটি গান নয়,বরং এটি ‘ আবার হঠাৎ বৃষ্টি ’ সিনেমার আবেগের অংশ,এমনটাই মনে করেন সিনেমাটির টিম।

Advertisements
বিনোদন