বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনসোমবার, ১১ মে, ২০২৬
বিনোদন

প্রতা/রণার প্রতিবাদে প্রযোজককে প্রকাশ্য “জুতা জবাব”

চলচ্চিত্র জগতে নজরকাড়া উপস্থিতির পর এবার সম্পূর্ণ ভিন্ন কারণে চর্চার কেন্দ্রে অভিনেত্রী রুচি গুজ্জার। মুম্বাইয়ের এক সিনেমা হলে বিশেষ স্ক্রিনিং চলাকালে...

IMG-20250727-WA0002

চলচ্চিত্র জগতে নজরকাড়া উপস্থিতির পর এবার সম্পূর্ণ ভিন্ন কারণে চর্চার কেন্দ্রে অভিনেত্রী রুচি গুজ্জার। মুম্বাইয়ের এক সিনেমা হলে বিশেষ স্ক্রিনিং চলাকালে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর হঠাৎ জুতা হাতে ঝাঁপিয়ে পড়লেন রুচি! মুহূর্তেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ঘটনার নেপথ্যে রয়েছে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ। রুচির দাবি, এক হিন্দি ধারাবাহিকের সহ-প্রযোজক হিসেবে তাঁকে যুক্ত করার আশ্বাস দিয়ে প্রযোজক চৌহান তাঁর কাছ থেকে নিয়েছেন প্রায় ২৫ লক্ষ রুপি। ধারাবাহিকটি সোনি টিভিতে সম্প্রচারিত হবে—এই প্রতিশ্রুতি দিয়েই নেওয়া হয়েছিল টাকা। কিন্তু এক বছর পার হয়ে গেলেও কাজের শুরু হয়নি, বরং সেই অর্থে তৈরি হয়েছে ভিন্ন একটি সিনেমা—‘সো লং ভ্যালি’—যার মুক্তি ২৭ জুলাই।

রুচি জানান, টাকা ফেরত চাইলে উল্টো হুমকি দেওয়া হয়েছে তাঁকে। উপায় না পেয়ে অবশেষে তিনি সরব হন জনসমক্ষে। বিক্ষোভকারীদের সঙ্গে নিয়ে সিনেমা হলে গিয়ে মুখে লাল ক্রস চিহ্ন দেওয়া প্ল্যাকার্ড হাতে তীব্র প্রতিবাদ জানান। আর সবার সামনে নিজের হাতে ‘জুতা জবাব’ দেন অভিযুক্ত প্রযোজককে।

এরইমধ্যে চৌহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলাও করেছেন রুচি। আদালতে জমা দিয়েছেন ব্যাংক লেনদেনের সব প্রমাণ।

একদিকে কান উৎসবে প্রধানমন্ত্রী মোদির লকেট পরে শিরোনামে, অন্যদিকে নিজের অর্থ আদায়ের লড়াইয়ে এমন সাহসী প্রকাশ—রুচি গুজ্জার যেন রূপালি পর্দা পেরিয়ে বাস্তবেই এক নাটকীয় চরিত্রে রূপ নিচ্ছেন।