ডেঙ্গু জ্বরে কী খাবেন আর কী এড়িয়ে চলবেন

বর্ষা এলেই দেশে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। মশার কামড়ে আক্রান্ত হয়ে যখন শরীরে জ্বর আসে, তখন অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান—এই জ্বরে কী খাওয়া উচিত, আর কী এড়িয়ে চলা দরকার?
কী খাওয়া যাবে:
১. পানি ও তরল জাতীয় খাবার
ডেঙ্গুতে শরীরে পানিশূন্যতা হয়, তাই বেশি করে পানি, ডাবের পানি, ওআরএস, ফলের জুস (চিনি ছাড়া), স্যুপ ইত্যাদি পান করা খুব দরকার।
২. ফলমূল
বিশেষ করে পেঁপে, বেদানা, মাল্টা, কমলা ও কিউই ফল, পেঁপে পাতা রস অনেক ক্ষেত্রে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে বলে ধরা হয়।
বেদানায় আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্তশূন্যতা রোধে সহায়তা করে।
৩. সাদা ভাত ও সেদ্ধ খাবার
হালকা খাবার হজমে সাহায্য করে। সাদা ভাত, সেদ্ধ ডাল, আলু, সবজি খাওয়া ভালো।
৪. প্রোটিনযুক্ত হালকা খাবার
সেদ্ধ ডিম, চিকেন স্যুপ, মাছ বা ডাল—হালকা ও প্রোটিন সমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধে সাহায্য করে।
কী খাওয়া যাবে না:
১. চর্বিযুক্ত ও ভাজাপোড়া খাবার
এই খাবারগুলো হজমে কষ্ট করে ও লিভারের ওপর চাপ ফেলে, যা ডেঙ্গু রোগীর জন্য ক্ষতিকর।
২. ক্যাফেইন ও কোল্ড ড্রিংকস
চা, কফি ও কোলা জাতীয় পানীয় শরীরকে আরও ডিহাইড্রেট করতে পারে।
৩. অ্যালকোহল
অ্যালকোহল প্লেটলেট কাউন্ট কমাতে পারে ও লিভার ক্ষতি করতে পারে।
৪. মসলা ও ঝালযুক্ত খাবার
এই জাতীয় খাবার পাকস্থলীতে অস্বস্তি তৈরি করে এবং রোগীর অবস্থা খারাপ করতে পারে
বিশ্রাম সবচেয়ে জরুরি – খাদ্য যতই ভালো হোক, বিশ্রাম ছাড়া সেরে ওঠা কঠিন তবে মনে রাখতে হবে ডেঙ্গু জ্বরের কোনো নির্দিষ্ট ওষুধ নেই। রোগীর যত্ন, সঠিক খাবার এবং পর্যাপ্ত তরল খাবার গ্রহণ হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা।



