২৩ নভেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

দুঃসংবাদ দিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া

6684765ebe017b166f7f4c4d9310554b

বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে ঘটল বড় অঘটন। খুব কাছের এক আত্মীয়কে হারিয়েছেন অভিনেত্রী। সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেই দুঃসংবাদ দিয়েছেন। তার এই দুঃসংবাদে সমব্যথী হয়েছেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

মঙ্গলবার (১৭ জুন), সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘তুমি সবসময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।’

রমণ হান্দা সম্পর্কে অভিনেত্রীর ফুফা। বলিউডের এ তারকা প্রিয় ফুফাকে হারিয়ে শোকবার্তায় ফুফাতো বোন মডেল ও অভিনেত্রী মানারা চোপড়া এবং পিসি কামিনী চোপড়াকেও ট্যাগ করেছেন।

সংবাদমাধ্যমের খবর, সোমবার (১৬ জুন) মুম্বাইতে মৃত্যু হয়েছে ‘বিগবস ১৭’ খ্যাত তারকা মানারা চোপড়ার বাবা রমণ হান্দার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুর খবরটি বিগবস খ্যাত তারকা মেয়েই জানিয়েছিলেন। তিনি জানান, গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা পরলোক গমন করেছেন। তিনি ছিলেন আমাদের পরিবারের শক্তির স্তম্ভ।

তারকা মেয়ে মানারা। পরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। মুম্বাই বিমানবন্দরে ছবি শিকারীদের ক্যামেরায় ধরা পড়ে সেই মুহূর্ত। তখন তার সঙ্গে বোন মিতালিও ছিলেন।

প্রসঙ্গত, ‘বিগবস’ অনুষ্ঠানে জানা গিয়েছিল যে, প্রিয়াঙ্কার সঙ্গে মানারার সম্পর্ক ভালো হলেও পরিণীতি চোপড়ার সঙ্গে সম্পর্ক মধুর নয়। আবার পরিণীতির সঙ্গে চেহারার মিল থাকার কথা বলায় আপত্তিও জানিয়েছিলেন। তবে শোকের মুহূর্তে দুই বোনের সম্পর্কের টানাপোড়েন কিছুটা আলোচনায় উঠে এসেছে।

Advertisements
Advertisements