বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২৯ জুলাই, ২০২৬
খাবার-দাবার

মাটন নাচোস

মাটন নাচোস

 উপকরণঃ 

 হাড় ছাড়া মাটনের রানের ২ কাপ মাংস কিমা করা, ১ কাপ পেঁয়াজকুঁচি, আদাকুচি ১ চা-চামচ, রসুনকুঁচি ১ চা-চামচ, লালমরিচগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১/২ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, পাপরিকা ১ চা-চামচ, চামচ লেবুর রস ২ টেবিল, ওলিভ ওয়েল ২–৩ টেবিল, গ্রাম মোজ্জারেলা চিজ ২০০, স্বাদমতো লবণ, টমেটো সালসা পছন্দমতো, ডরিটোস বা ডেটস চিপস ২ বা ৩ প্যাকেট। 

টমেটো সালাসা
১/২ কাপ মিহি করে টমেটো কুঁচি, পেঁয়াজকুচি পরিমাণ মতো, ধনেপাতাকুঁচি পরিমাণ মতো, কোয়া রসুন টালা ২–৩, চামচ লেবুর রস ১ টেবিল, চিলি ফ্লেক্স সামান্য লবণ পরিমাণমতো, চা চামচ জলপাই তেল ১

প্রণালীঃ 
মাংসগুলো সব গুঁড়া মসলা দিয়ে মাখিয়ে নিন। চুলায় একটি প্যান দিন। গরম হলে ওলিভ ওয়েল দিয়ে আদা ও রসুনকুঁচি ভেজে নিন। মসলা মাখানো মাংস দিয়ে নাড়তে থাকুন, যেন মাংস কিমা বেঁধে না যায়। এবার পেঁয়াজকুঁচি দিয়ে নাড়তে থাকুন এবং ভাজা ভাজা হলে লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। এরপরে ওভেন ২০০ ডিগ্রিতে প্রিহিট করতে দিন। নাচোস ডিশে প্রথমে কিছু চিপস ছড়িয়ে দিন। এরপর মাংস কিমা এবং গ্রেট করা মোজ্জারেলা চিজ দিন। এভাবে কয়েকটি স্তর তৈরি করুন। সবার ওপরে একটু বেশি করে চিজ ছড়িয়ে দেবেন। প্রিহিট ওভেনে ৫ মিনিট বেক করে নিন। ব্যাস তৈরি মাটন নাচোস। 

Advertisements
Advertisements