বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
পাঠক কর্নার

ভরসার প্রতীক

IMG_2529


অথৈ সমুদ্রের মুখে বুক পেতেছিলাম
পুড়ে যাওয়া হৃদয় শীতল করতে,
আকাশকে বড্ড কাছের মেনেছিলাম
চেয়েছি তার নিচে সংসার বুনতে।

পুষেছি যত্নে শুকপাখিকে মন পিঞ্জরে
ভেবেছি সেই হবে সুখদুঃখের সাথী,
পাহাড়কে ভরসার প্রতীক মনে করেছি
ভেবেছি ঘুরবে আমার হয়ে সারথি।

আয়নাকে প্রকৃত বন্ধু মেনেই নিয়েছি
সমস্ত ভুল শুধরে নিতে জীবনের,
মনে করেছি এই রংধনুকে সত্যের রঙ
বৃষ্টিজলে হবেনা ফিঁকে কভু স্বপ্নের। 

একদা সব বিশ্বাসের হলো জলাঞ্জলি
হয়েছি নিঃস্ব সর্বোচ্চ চিরতরে ক্ষয়ে,
সেই থেকে টানছি ব্যথার গ্লানি একাকী
আর বুক যাচ্ছে বেদনার ভার ভয়ে।

Advertisements
Advertisements