১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
বিনোদন

ফের বায়োপিকে আলিয়া

IMG_0547

আলিয়া ভাট বলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম, যাঁরা খুব অল্প বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদেরকে উপহার দিয়েছে।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে ২০১২ সালে বলিউডে পা রাখেন আলিয়া। এরপর সে বেশ কয়েকটি সিনেমা করেছে তার মধ্যে উল্লেখযোগ্য- ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’, চেতন ভগতের বইয়ের উপর ভিত্তি করে তৈরি হওয়া ‘টু স্টেটস’, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’, রকি অউর রানি কি প্রেম কাহিনী (এখনো পর্যন্ত শেষ সিনেমা)।
তবে আলিয়া ভাটের হিট হওয়া সিনেমা গুলোর মধ্যে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ অন্যতম। এক যৌনকর্মীর জীবন নিয়ে নির্মাণ করা হয়েছিল ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’ নামের ছবিটি। আত্মজীবনীমূলক ছবির জন্য এ বছর সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেছেন আলিয়া ভাট।


ফের তাকে বায়োপিকে দেখা যেতে পারে এমনটাই কথা বলে জানা গেছে পরিচালক হনসল মেহেতার সাথে আলিয়া ভাটের। সিনেমাটি এক সংবাদ উপস্থাপকের জীবন দ্বারা অনুপ্রাণিত। তবে বিষয়টি কেবলই প্রাথমিক পর্যায়ে আছে।