বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
পাঠক কর্নার

এই আশ্বিনে

1000_F_358893194_n7y8ByH8xyhfAoB8rxw0iHjYfv6KrNtU

এসেছে আশ্বিন ভাদরের দুয়ার খুলে
সবুজ ঘাসে ঘাসে শিশিরের জল,
আকাশ সুনীল ডানায় ভেসে যায় চিল
প্রভাতে শুভ্রফুলে ভরেছে শিউলিতল।

এই আশ্বিনে পোয়াতী আমনের ক্ষেতে
শরতের আঁচলখানি নেমেছে এসে,
সবুজের বুকে রঙধনু রঙ হাসি মেখে
শরৎ কন্যা নেচে যায় হেসে হেসে।

মেঘের লুকোচুরি খেলা বয়ে যায় বেলা
সকাল আসে শালিকের হলুদ ঠোঁটে,
নদীর দু’পাড়ে কিম্বা হঠাৎ পথের ধারে
থরে থরে ধবল কাশফুল ফোটে।

শরৎ আসে ঝিলের জলে শাপলা হাসে
সাদ মেঘগুলো ভেসে যায় আহারে
শুভ্র কাশবন উতলা এই মন কাশেরপুচ্ছ
মন চাই খোঁপাতে গুঁজে দিই তাহারে!